ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আশুলিয়ায় জুতা কারখানার আগুনে তিনজনের মৃত্যু

    আশুলিয়ায় জুতা কারখানার আগুনে তিনজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আশুলিয়ায় একটি টিনশেড জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শিকদার  এতথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, প্রাথমিকভাবে নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও জোন কমান্ডারের একটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন