ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • টিকা নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র

    টিকা নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুরের গাংনীতে করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিলন হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিলন গাংনী উপজেলার এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং সহড়াতলা গ্রামের রাহাতুল্লাহের ছেলে।

    আজ বুধবার দুপুর ১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর এলাকার ব্র্যাক অফিসের কাছে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক থেকে চিটকে পড়ে শিলন আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    এইচএসকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, অটোভ্যানযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গাংনী পৌরসভা থেকে টিকা নেয়ার পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতের লাশ উদ্ধার করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ