ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দুপুরে বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

      দুপুরে বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

    আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নেবেন তিনি।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

    গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

    শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ