ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • খালেদাকে বিদেশ নেওয়ার অনুমতি পেলে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড

    খালেদাকে বিদেশ নেওয়ার অনুমতি পেলে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশ নেওয়ার অনুমতি দিলে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত দেবে।

    শুক্রবার (৭ মে) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান খালেদা জিয়ার জন্য গঠিত চিকিৎসক টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

    খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এখন কীভাবে বিদেশে যাওয়ার অনুমতি দেবে- তা সরকারের বিষয়।

    বিমানে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করা হয়েছে। এখন অনুমতি পেলে মেডিকেল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

    গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আট জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

    গত সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ