ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • প্যারিসে মোমেন-জয়শঙ্কর বৈঠক

    প্যারিসে মোমেন-জয়শঙ্কর বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে এ তথ্য জানিয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, প্যারিসের বৈঠকে মোমেন-জয়শঙ্কর দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠকের প্রস্তুতি নিয়ে তারা কথা বলেন।

    অন্যদিকে জয়শঙ্কর টুইটে লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। গত বছর আমাদের বন্ধুত্বের সেরা সময় ছিল। এ সেরা সময়কে চলতি বছর আরও উচ্চতর পর্যায়ে নেওয়া জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্যারিসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ