ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • তাপমাত্রা বাড়ার খবর দিলো অফিস

    তাপমাত্রা বাড়ার খবর দিলো অফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আগামী কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা অঞ্চল ভেদে ১-২ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আগামী দুয়েক দিন দেশের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে ২৫ ফেব্রুয়ারির পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছ আবহাওয়া অধিদফতর।

    মঙ্গলবার সকালে আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদ এসব তথ্য জানান।

    আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আবহাওয়া শুষ্ক রয়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা বিরাজমান থাকবে। এছাড়া আজকে থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই।

    ২৫ ফেব্রুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঐ সময় থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তখন তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এরপর থেকে নিয়মিত তাপমাত্রা বাড়তেই থাকবে।

    তাপমাত্রার তথ্যে অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ