ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নয়া দিল্লিতে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

    নয়া দিল্লিতে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের নয়া দিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান। এদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নয়া দিল্লি পৌঁছেন তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের।

    ওবায়দুল কাদের দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-তে অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মেদান্তার চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত আগামী দু সপ্তাহ ওবায়দুল কাদেরকে ভর্তি রেখে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে।

    সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

     

     সূত্র: বাংলা ট্রিবিউন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ