ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের

    স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেলেন ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-৪০৯৭ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। দিল্লি বিমান বন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিটে দিল্লি পৌঁছান তিনি। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তার সফর সঙ্গী হিসেবে আছেন।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।

    রওনা হওয়ার আগে ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, ফলোআপ চিকিৎসার জন্য ছয় মাস আগেই তার সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারির কারণে সেখানে যেতে পারছেন না। তাই বিকল্প হিসেবে দিল্লি যাচ্ছেন।

    ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। তখন তার একটি ব্লক অপসারণ করেন ঢাকার চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সেখানে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন কাদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ