ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • বাংলা একাডেমিতে কবি কাজী রোজীর প্রতি শ্রদ্ধা নিবেদন

    বাংলা একাডেমিতে কবি কাজী রোজীর প্রতি শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট কবি, বাংলা একাডেমির ফেলো ও জাতীয় সংসদের সাবেক সদস্য কাজী রোজীকে বাংলা একাডেমিসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    আজ রোববার (২০ ফেব্রুয়ারি) তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়।

    বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমির পক্ষ থেকে কবি কাজী রোজীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, একাডেমির পরিচালক, উপ-পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

    শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, শামসুন্নাহার চাঁপা, সায়েম খান।  

    জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কবি আসলাম সানী, কবি আমিনুর রহমান সুলতান, কবি শাহাদৎ হোসেন নিপু, কবি হানিফ খান প্রমুখ।

    এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহিদা বেগম, মুক্তিযুদ্ধ গবেষক অ্যাডভোকেট এ এস এম আব্রাহাম লিংকন, লেখক মলয়চন্দন মুখোপাধ্যায়, নবান্ন প্রকাশনীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ