ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • তিন বিভাগে বৃষ্টি, বাড়ছে না শীত

    তিন বিভাগে বৃষ্টি, বাড়ছে না শীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সারাদেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

    রোববার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ’। ঢাকাতেও বৃষ্টির শঙ্কা আছে বলে জানান তিনি।

    এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ তারিখে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শাহীনুল ইসলাম বলেন, ‘আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। সহসা শীত তার সরূপে ফিরছে না।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ