ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৫

    ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় অভিযান চালিয়ে পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকা থেকে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০), মাহবুবুর রহমান (২৭)। তারা ঘটনার সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর চেষ্টা করছিল। তাদের বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়।

    গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি পিস্তল, ১টি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ১টি অকিটকি সেট, ২টি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাপ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়েছে। 

    র‌্যাব-৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ আজ শনিবার দুপুরে এক প্রেস বিফিংয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামক স্থানে ছিনতাই এর প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করে। 

    তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ