ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • মোংলায় নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

    মোংলায় নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে মোংলায় ২জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব কক্ষে সম্মাননা প্রদানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

    সম্মাননা ক্রেষ্ট প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা তরুলতা রায় ও বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা রেনুকা রায়।

    এ সময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সাবেক পিআইও নাহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরাৎ জাহান, মোংলা থানা ওসি (তদন্ত) বিকাশ, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    পরবর্তীতে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক  উপজেলা সমাজসেবা কার্যালয় ও ইউনিসেফ এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করেন ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ