ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ভারতে প্রতিনিধিদল

 সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ভারতে প্রতিনিধিদল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংলাপের আয়োজন করেছে যৌথ সংগঠন। সেখানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ভারতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উভয় দেশের নীতিনির্ধারক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেবেন।


ভারতের হিমাচল রাজ্যের রাজধানী সিমলায় বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের দশম দফা শুরু হবে শুক্রবার। এ সংলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সংলাপে আলোচনা হবে- জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, প্রযুক্তি, চরমপন্থা, আঞ্চলিক নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে। অংশগ্রহণকারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেকে ৩৮ সদস্যের প্রতিনিধিদল সংলাপে যোগ দিচ্ছে। প্রতিনিধিদলে আছেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারেক এ করিম, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, তানভীর শাকিল হয়, পঙ্কজ দেবনাথ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন