ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • এম্বুলেন্স পেলো মোংলার শ্রমিকরা 

    এম্বুলেন্স পেলো মোংলার শ্রমিকরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরের সামনে টয়োটা হাইয়েস মডেলের এই এম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। শ্রমিকদের পক্ষে এম্বুলেন্সের চাবিটি গ্রহণ করেন মোংলা বন্দর শ্রমিক -কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।

    এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, শ্রমিক কল্যাণ হাসপাতালে এই এম্বুলেন্সটি যুক্ত হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিকদ-কর্মচারীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে শ্রমিক কল্যাণ হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজননের পাশাপাশি শ্রমিকদের বহুদিনের কাঙ্খিত দাবি পূরণ হয়েছে। 

    এম্বুলেন্সটি হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন, বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল এন্ড উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম, হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামানসহ মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ