ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • জাল টাকা উদ্ধার

    রিমান্ড শেষে সেই দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ তিনজন কারাগারে

    রিমান্ড শেষে সেই দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ তিনজন কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কামরাঙ্গীরচরে জাল টাকা বানানোর মিনি কারখানায় অভিযান চালিয়ে গ্রেফতার দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

    বৃহস্পতিবার (০৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ০৩ মে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। 

    শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন ইমাম হোসেন, পিয়াসউদ্দিন ও জীবন ব্যাপারী। এদের মধ্যে ইমাম হোসেন বরিশাল পলিটেকনিক থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। ইমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। 

    অপর আসামি পিয়াস বরিশাল সরকারি পলিটেকনিক কলেজ থেকে পাওয়ার ট্রেডে ডিপ্লোমা করেন। গত ২ মে বেলা সোয়া ১১টার দিকে তাদের রাজধানীর কামরাঙ্গীরচর থেকে তাদের আটক করে ডিবি পুলিশ। 

    এ সময় তাদের কারখানার খাটের তলায়, জাজিমের নিচ থেকে ৪৬ লাখ টাকার জাল টাকা ও টাকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, হিট মেশিন, বিভিন্ন ধরনের স্ক্রিন, ডাইস, জাল টাকার নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের কালি, আঠা এবং স্কেল কাটার উদ্ধার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ