ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ৩৯২৯

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ৩৯২৯
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৮৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন হলো।

আজ বুধবার করোনা পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ ও নারী পাঁচজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ ও বেসরকারি হাসপাতালে দুজন মারা যান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন