ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মা হচ্ছেন কণ্ঠশিল্পী পুতুল

     মা হচ্ছেন কণ্ঠশিল্পী পুতুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে খুশির সংবাদ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হতে যাচ্ছেন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুসংবাদটি সবাইকে জানান তিনি।

    ক্যাপশনে পুতুল লেখেন, ‘এবারের পহেলা ফাল্গুনে আমি একটু ভিন্ন ভাবেই উদযাপন করছি। আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভিতর ধীরে ধীরে বড় হয়ে উঠছে। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর রেজা (স্বামী। একটা গিটার ও একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার। আমি আনন্দিত।’

     

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিলের আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী পুতুল। তার স্বামী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত। পাশাপাশি তিনি নিজেও গানের সঙ্গে জড়িত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ