ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

বয়স ১২ হলেই নিবন্ধন ছাড়া টিকা

বয়স ১২ হলেই নিবন্ধন ছাড়া টিকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যাদের বয়স ১২ বছর পার হয়েছে, তারা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।’

অনুষ্ঠানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন।
এছাড়া সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি মিনিটে ৫৩২ লিটার গ্যাসীয় মেডিকেল-অক্সিজেন উৎপাদনে সক্ষম একটি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়াদের কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয়। জানুয়ারিতে সারাদেশে শুরু হয় সেই কার্যক্রম।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন