ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন
  • প্রযোজকদের না ফেরাতে পারলে মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন

    প্রযোজকদের না ফেরাতে পারলে মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের একসময়ের নামিদামি প্রযোজকরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেসব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তারা তৈরি না করেন, তা হলে আমার মুখ থাকবে না।’ 

    গত শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারকা হোটেলে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।  

    ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তা হলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ