ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বগুড়ায় ৫০ লাখ টাকার ফুল বিক্রির আশা

    বগুড়ায় ৫০ লাখ টাকার ফুল বিক্রির আশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে বগুড়ায় ৫০ লাখ টাকার ফুল বিক্রির আশা করেছেন ব্যবসায়ীরা। বগুড়ায় ভালোবাসার গোলাপ ১’শ টাকা। থাই জাতের এ গোলাপ বিক্রি হচ্ছে শহরের ফুল মার্কেটে। গোলাপের চাহিদাই সবচেয়ে বেশি। 

    ভালোবাসা দিবসকে ঘিরে রবিবার থেকেই শহরের ফুলপট্টিতে ব্যস্ততা বাড়ে ব্যবসায়ীদের। তবে গতবারের তুলনায় ফুলের দাম দ্বিগুন হওয়ায় ক্রেতাদের সাড়া কিছুটা কম বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

    জানা গেছে, বগুড়া শহরের শহীদ খোকন পার্ক সংলগ্ন স্থানে ১৭টি স্থায়ী ফুলের দোকান রয়েছে। এর পাশাপাশি ভালোবাসা দিবস ঘিরে কিছু ব্যবসায়ী অস্থায়ীভাবে রাস্তার আশে-পাশে দোকান বসিয়েছে। বাহারী সব ফুলে সাজানো রয়েছে দোকানগুলো। গোলাপ, রজনীগন্ধা, গেলোডিলাক্স, জার্বেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা, জীবসি। তবে ভালোবাসা দিবসে সব চেয়ে বেশি চাহিদা থাকে গোলাপের। বগুড়ায় ফুল মার্কেটে সবচেয়ে বেশি ফুল আসে যশোরের গদখালি, কালীগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকা থেকে।

    এছাড়া জেলায় উৎপাদিত ফুলও রয়েছে দোকানগুলোতে। এবার বগুড়া ফুল মার্কেটে প্রতিটি দেশি গোলাপ ৩০ টাকা, চায়না গোলাপ ৫০-৬০ টাকা, মেরিন্ডি গোলাপ ৪০-৫০ টাকা, থাই গোলাপ ৫০-১শ টাকা, জারবেরা ৩০-৩৫ টাকা, গ্লাডিওলাস ৪০-৫০ টাকা, রজনীগন্ধা ১৫-২০ টাকা, চন্দ্রমল্লিকা ১০ টাকা, গাঁদা ১০০ ফুল ১০০ টাকা, জিপসি ফুলের মুঠো ৫০-৮০ টাকা। ফুল দিয়ে তৈরি মেয়েদের মাথার ক্রাউন প্রতিটি ১০০-২৫০ টাকা, হাত তোড়া আকারভেদে ১৫০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা। এছাড়া পছন্দমতো তৈরি ফুলের তোড়া ও ক্রাউন পাওয়া যাচ্ছে ২০০ টাকা থেকে এক হাজার টাকায়।

    মালতিনগরের রফিকুল ইসলাম জানান, মেয়েকে সাথে নিয়ে এসেছেন, তাকে ফুল কিনে দিবেন, বিভিন্ন স্থানে মেয়েকে নিয়ে ঘুরবেন।

    শিক্ষার্থীরা জানালেন, করোনায় ঘর থেকে বের হওয়া যায় না। আজ বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে তাই বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছেন, ফুলেল শুভেচ্ছা বিনিময় করবেন বলে ফুল কিনতে এসেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ