ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

    যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মণ্ডল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।আজ সোমবার সকালে ওই কেন্দ্রের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জহুরুলের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জেলাল মণ্ডলের ছেলে। জহুরুল হত্যা মামলার আসামি ছিল। সে ২০২১ সালের ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। তার হত্যা মামলা বিচারাধীন।

    যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্য কিশোররা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। জহুরুলকে মন্জুরুল হাসানসহ কর্মকর্তারা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

    যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনার তদন্ত করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ