ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • এনসিটিবির চেয়ারম্যান হলেন ফরহাদুল ইসলাম

    এনসিটিবির চেয়ারম্যান হলেন ফরহাদুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সদস্য মো. ফরহাদুল ইসলাম।

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    আদেশে বলা হয়, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ফরহাদুল নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

    এছাড়া বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া নিতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।

    তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা দেবেন। বোর্ড কর্তৃপক্ষ তার লিভ স্যালারি ও পেনশন চাঁদা দেবে। সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুযায়ী তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

    প্রসঙ্গত, এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা অবসরোত্তর ছুটিতে গেলে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে পদটি শূন্য হয়। এরপর থেকে বোর্ডের সদস্য মশিউজ্জামান চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

    সরকারের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণ, সরবরাহ এবং বিতরণের কাজ করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ