ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মেট্রোরেলের সরঞ্জামাদি নিয়ে মোংলা বন্দরে হরিজন-৯

    মেট্রোরেলের সরঞ্জামাদি নিয়ে মোংলা বন্দরে হরিজন-৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অষ্টম বারেরমত মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। আজ সোমবার সকাল ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে পানামা পতাকাবাহী এম হরিজন-৯ জাহাজটি নোঙ্গর করে।

    গত ১ ফেব্রুয়ারী জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই চালানে রয়েছে মেট্রোরেলের আটটি বগি ও চারটি ইঞ্জিন। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানান। 

    তিনি আরও বলেন, এবারের ইঞ্জিন বগির সাথে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরাঞ্জম এসেছে। এগুলো সোমবার দুপুর থেকেই খালাস প্রক্রিয়া শুরু হবে।

    মোংলা বন্দরে আসে হরিজন-৯ নামে বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, আজ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬ টি বগি এই বন্দরে পৌঁছায়। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বপ্নের মেট্রোরেল। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি ইঞ্জিন মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ায় বন্দরের সক্ষমতার প্রমান মিলেছে। 

    মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির সুত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। 

    মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মিত হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে। মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ