ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশ সদস্য আটক

    অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পুলিশ সদস্যকে আটক করে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    আটক পুলিশ সদস্যের নাম জিয়া উদ্দিন পারভেজ (৩৩)। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তবে তাৎক্ষণিক তার পদবি জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে পুলিশ সদস্য জিয়া উদ্দিন পারভেজ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। এক পর্যায়ে ওই অটোরিকশাযোগে পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় যায়। এ সময় তিনি অটোচালকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে রিকশা ছিনিয়ে নেয়। এরপর রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। 

    এদিকে ভুক্তভোগী অটোচালকের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরিচের গুড়ার পলিথিন উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে যান। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। 

    এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ওসি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। লিখিত অভিযোগ পেলে তিনি আসামির বিরুদ্ধে মামলা নেবেন।  

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্য। সবার জন্য আইন সমান। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ