ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ৯১ মিলিয়ন ভিডিও ডিলিট করেছে টিকটক

    ৯১ মিলিয়ন ভিডিও ডিলিট করেছে টিকটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমিউনিটি গাইডলাইন না মানায় ৯১ মিলিয়ন ভিডিও সরিয়েছে (ডিলিট করেছে) টিকটক। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৯১ মিলিয়নেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে। 

    এর মধ্যে ৭৩.৯ শতাংশ হয়রানি এবং ৭২.৪ শতাংশ প্রতিহিংসামূলক ভিডিও সক্রিয়ভাবে সরানো হয়েছে। এই ভিডিওগুলোতে কেউ রিপোর্ট করার আগেই সরিয়ে ফেলা হয়েছে।

    এক বিজ্ঞপ্তিতে টিকটক জানিয়েছে, একটি ভিডিওতে কেউ রিপোর্ট করার আগেই চিহ্নিত করার পাশাপাশি সরিয়ে ফেলা হয় সক্রিয় অপসারণ পদ্ধতিতে। টিকটক প্ল্যাটফর্মে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেও কিছু ভিডিওটি সরিয়ে ফেলা হয়। 

    শুধু তাই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সাথে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসেবে টিকটক প্ল্যাটফর্ম থেকে বিলিয়ন ফেক লাইক, ফলোয়ার এবং ফলো রিকোয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

    তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সম্বলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিওসহ মোট ৮২.৮৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ