ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মদ্যপ অবস্থায় থানায় গেলেন অভিনেতা!

     মদ্যপ অবস্থায় থানায় গেলেন অভিনেতা!
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার অভিনেতা রাজদীপ গুপ্ত। অভিনয় করছেন নিয়মিত ওটিটি প্লাটফর্ম ও ধারাবাহিক নাটক গুলোতে। এর আগে নানা কারণে খবরের শিরোনামে তিনি আসলেও এবার আসলেন একটু ভিন্ন ভাবে। সম্প্রতি মদ পান করে গাড়ি চালিয়ে পড়েছেন বিপাকে। পার্টি শেষ করে মদ্যপ অবস্থায় আটক হয়েছেন এই অভিনেতা। যুক্তিসংগত কারণ ও লাইসেন্স না থাকায় যেতে হলো থানায়। পরিশেষে একরাত থাকতে হয়েছে থানার হাজতে।

    জানা গেছে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বন্ধুদের ঘরোয়া পার্টিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই বন্ধুদের সঙ্গে মদ পান করে তিনি। সবকিছুই ঠিক ছিল কিন্তু পার্টি শেষে গাড়ি চালিয়ে ফেরার পথে তার পথ আটকায় পুলিশ। আর নিয়ম না মেনে মদ পান করে গাড়ি চালানোর অপরাধে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সারারাত হাজতে থাকার পর শনিবার ১২ ফেব্রুয়ারি সকালের দিকে পুলিশ থাকে ছেড়ে দেয়।

     

    যদিও এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর কাছে কোন মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি মূলত এড়িয়ে গিয়েছেন তিনি। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে।

    প্রসঙ্গত, ‘জাপানি টয়’, ‘মিসম্যাচ’ সিরিজ-এ রাজদীপের অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। সম্প্রতি ‘হইচই’–এর ওয়েব সিরিজ ‘উত্তরণ’-এ মধুমিতা সরকারের বিপরীতে দেখা গেছে রাজদীপকে। এতে নিপুণ অভিনয় করেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ