ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটবল জ্বরে কাঁপছে বরিশাল, বাজারে ব্রাজিলের জার্সির সংকট! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী দৌলতখানে আগুনে পুড়ল তিন ব্যবসাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা বরিশালে ফের বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে দেড় শতাধিক ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
  • এবার আর আইপিএল খেলা হচ্ছে না সাকিবের

    এবার আর আইপিএল খেলা হচ্ছে না সাকিবের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে সাকিবের খেলার সম্ভাবনা শেষ।

    আইপিএলের দুই দিনের নিলামে শনিবার প্রথম দফায় বিক্রি হননি সাকিব। রোববার দ্বিতীয় দিনেও তার নাম নিলামে তোলা হয়। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। যে কারণে অবিক্রীত থেকে যান সাকিব আল হাসান। তার মানে আইপিএলের ১৫তম আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডারের।
     
    ২০১১ সালের পর এই প্রথম আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে বিবেচনায় ছিলেন না সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে।

    তবে সাকিব দল না পেলেও ঠিকই দল পেয়েছেন বাংলাদেশ সেরা তারকা পেসার মোস্তাফিজুর রহমান।  তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

    সাকিব-মোস্তাফিজ ছাড়াও আইপিএলের ১৫তম আসরের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম ছিল ওপেনার লিটন দাস, পেস বোলার তাসকিন আহমেদ ও তরুণ পেসার শরিফুল ইসলামের।

    এই পাঁচ তারকার মধ্যে নিলামে বিক্রি হয়েছেন মোস্তাফিজ, সাকিবের নাম উঠলেও তিনি দল পাননি। আর বাকি তিন ক্রিকেটার লিটন, তাসকিন ও শরিফুলের নামই নিলামে ওঠেনি। তাদের নাম তালিকাতেই স্থান পেয়েছে। নিলামে নয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ