ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রামেকে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

    রামেকে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় তিন সপ্তাহ পর রাজশাহীতে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ১৩ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) গেল ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে মধ্যে তার মৃত্যু হয়েছে।

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি পুরুষ রোগী এবং রাজশাহী জেলার অধিবাসী। তার বয়স ষাটোর্ধ্ব। উপসর্গে মৃত্যু হওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

    এই ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৫৪ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৩৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন ৪ জন। এই ৫৪ জনের মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৬ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৩ জন ও চুয়াডাঙ্গা জেলার ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

    এদিকে, শনিবার (১২ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার আরও নিম্নমুখী হয়েছে। যার গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ