ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মোংলায় উদ্যোক্তা সনদ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    মোংলায় উদ্যোক্তা সনদ বিতরণ কর্মসূচীর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় রূপান্তরের বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (এসসিআরইএএম) প্রকল্পের আওতায় বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় ট্রেনিং সেন্টারে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের অবহিতকরণ ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

    রূপান্তরের স্ক্রিম প্রকল্পের বাগেরহাট জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু'র সভাপতিত্বে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

    রূপান্তরের ক্রেইন প্রকল্পের উপজেলা ম্যানেজার বিপাশা রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান মাহমুদ।

    অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের স্ক্রিম প্রকল্পের উপজেলা ম্যানেজার সুনিতী রায়।

    উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ