ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মোংলায় আ.লীগের কর্মসূচি

    ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মোংলায় আ.লীগের কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের সভাপতিত্বে ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনের পরিচালনায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ও মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আ'লীগের সাভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

    সভায় সর্বসম্মতিক্রমে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে সকল বীর ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হবে। পরিশেষে প্রস্তুতি সভা থেকে আগামী ২০শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যথাসময় দলীয় নেতাকর্মিদের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানান পৌর মেয়র ও পৌর আ'লীগের সাভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

    এছাড়াও উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ ফকির, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হুমায়ুন হামিদ নাসির,ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন,সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি, কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ