ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ৪ মার্চ মুক্তি পাবে মোশাররফ-পরীমনির 'মুখোশ'

    ৪ মার্চ মুক্তি পাবে মোশাররফ-পরীমনির 'মুখোশ'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৭ জানুয়ারির পর ২১ জানুয়ারি 'মুখোশ' মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক ইফতেখার শুভ ৷ করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রথমবার মোশাররফ করিম-পরীমনির পর্দা রসায়ন দেখার সুযোগ হলো না তখন ৷ এখন আবার করোনার সংক্রমন কমতে শুরু করেছে ৷ প্রেক্ষাগৃহেও নতুন ছবি মুক্তি পেতে শুরু করেছে ৷

    তাই দেরি না করে ছবি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করলেন পারিচালক ৷ ৪ মার্চ মুক্তি পাবে সরকারি অনুদান পাওয়া ছবিটি ৷

    পরিচালক-প্রযোজক ইফতেখার শুভ বলেন, ‘যে হারে করোনা সংক্রমনের হার কমছে, এ মাসের শেষে ৫ শতাংশের নিচে নেমে আসবে। সেই হিসাব করেই ছবি মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। তার আগে ১৮ ফেব্রুয়ারি প্রকাশ করব ট্রেলার ৷'

    ইফতেখার শুভর প্রথম ফিচার ফিল্ম 'মুখোশ' ৷ নিজের লেখা উপন্যাস 'পেজ নাম্বার ৪৪' অবলম্বনে নির্মাণ করেছেন ছবিটি ৷

    ‘মুখোশ’-এ মোশাররফ করিম, পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ ৷


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ