ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখে নিল কেকেআর

    শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখে নিল কেকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের আইপিএলে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

    দুই কোটি ভিত্তি মূল্যের শ্রেয়াসের জন্য রয়্যাল চালেঞ্জার বেঙ্গালুরু (আরসিবি) ও দিল্লি ক্যাপিট্যালস লড়াই শুরু করে। এরপর লখনউ সুপার জায়ান্টস যোগ দেয় লড়াইয়ে। কেকেআর পরে আগ্রাহ দেখায়। তাদের লড়াই চলে দিল্লির সঙ্গে। দিল্লি শ্রেয়াসকে ফেরাতে মরিয়া ছিল। গুরজাট টাইটানস ১০ কোটি রুপি দর হাঁকে। শেষমেশ ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে নেয় কোলকাতা।

    তবে কি আইয়ারই হতে চলেছেন কোলকাতার পরবর্তী ক্যাপ্টেন?
    এদিকে, আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

    এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ