ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মার্চ টু মার্চ, ফিরছেন পরীমণি

     মার্চ টু মার্চ, ফিরছেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। আত্মপ্রকাশের পর থেকে প্রতি বছরই নতুন নতুন সিনেমায় হাজির হয়েছেন তিনি। তাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের মার্চে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। যেটি নির্মাণ করেছিলেন নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ।

    পাক্কা এক বছর পর দর্শকের সামনে আসছেন পরী। আগামী ৪ মার্চ মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘মুখোশ’। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে খবরটি প্রকাশ্যে এনেছেন এর নির্মাতা ইফতেখার শুভ।

    অবশ্য গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার। তবে হুট করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিকল্পনা স্থগিত করতে হয়। সম্প্রতি করোনার প্রকোপ কিছুটা কম থাকায় ফের মুক্তির মিছিলে সামিল হলো ‘মুখোশ’।

    এই সিনেমায় পরীমণির সঙ্গে আরও আছেন দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম এছাড়াও আছেন এ প্রজন্মের সম্ভাবনাময় নায়ক জিয়াউল রোশান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি প্রমুখ।

    নিজের রচিত উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে এই সিনেমা বানিয়েছেন ইফতেখার শুভ। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারের অনুদানও পেয়েছিল। সিনেমাটি পরিবেশনা করবে কপ ক্রিয়েশন।

    প্রসঙ্গত, পরীমণি বর্তমানে অন্তঃসত্ত্বা। তাই কাজ থেকে দূরেই রয়েছেন। সপ্তাহ দুয়েক আগে ‘মা’ সিনেমার শুটিং করতে গাজীপুরে গিয়েছিলেন। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়ায় তা আর সম্ভব হয়নি। কেবল পরী নন, ওই সময় অসুস্থ হন তার স্বামী অভিনেতা শরিফুল রাজও। তবে বর্তমানে তারা দু’জনেই সুস্থ আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ