ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫

 রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৫
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৫ হাজার ৮৬১ পিস ইয়াবা, ৮৭.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৭৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন