ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বলিউডে পা রাখছেন সুহানা

    বলিউডে পা রাখছেন সুহানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বহুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। ছিল দীর্ঘ অপেক্ষা। অবশেষে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের।

    বলিউড বাদশার কন্যা খুব শিগগিরই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলে গুঞ্জন ছিল। পড়াশোনা শেষ করেই শুটিং শুরু করবেন তিনি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

    পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় দেখা যাবে সুহানাকে। এই ছবিতে তার মতো ডেবিউ করছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা। 

    জোয়ার আগামী সিনেমা ‘আর্চি কমিকস’ অবলম্বনে তৈরি হচ্ছে। গত বছর নভেম্বরেই এই সিনেমার কথা জানিয়েছিলেন তিনি। তবে এতে কারা অভিনয় করছেন তা নিয়ে মুখ খোলেননি। 

    একসঙ্গে একাধিক স্টার-কিড তার সিনেমার হাত ধরে ডেবিউ করছেন, এটা সম্ভবত সারপ্রাইজ দিতে চেয়েছেন জোয়া। তাই কাউকেই এখনও অভিনেতাদের বিষয়ে বিশেষ কিছু জানাননি। 

    সিনেমায় পা না রাখলেও নেট দুনিয়ায় ইতোমধ্যেই জনপ্রিয়তা কুড়িয়েছেন সুহানা। অনেকের কাছেই তিনি এখনই ‘স্টাইল আইকন।’ 

    ২০১৮ সালে এক ম্যাগাজিনের হাত ধরে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন সুহানা। সেই সঙ্গে মুম্বাইয়ে একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যর কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ