ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় জমি বিরোধ নিয়ে সংর্ঘষে আহত ৮

হিজলায় জমি বিরোধ নিয়ে সংর্ঘষে আহত ৮
হামলায় ‍আহত ব্যক্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উভয় পক্ষের ৮-১০ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের কাদের খান জামে মসজিদ সংলগ্নে এ সংর্ঘষ হয়।

আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসারতরা হলেন- আমির হোসেন খাঁ (৭৫), হানিফ খান (৩০), মাসুদ বেপারী (৩০), রওশনারা বেগম (৫৫), মাহফুজা বেগম (৪৫), ওহিদ হাওলাদার (২৮), নুরুল আলম হাওলাদার ও কালাম হাওলাদার।

আহত মাসুদ বেপারী জানান পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার সকালে জমি পরিমাপের জন্য সার্ভেয়ার আশার কথা। তাই আমরা জমি জরিপের জায়গায় গেলে প্রতিবেশী নাদের বক্স হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদার, রুহুল আমিন, কালাম হাওলাদার, ফারুক হাওলাদার, ইব্রাহিম হাওলাদার ও কালু হাওলাদারের ছেলে ওহিদ হাওলাদার, শাহাবুদ্দিন হাওলাদার অতর্কিতভাবে হামলা চালায়।

অপরপক্ষের কালু হাওলাদারের ছেলে ওহিদ হাওলাদার বলেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছে। আমাদের না জানিয়ে সকালে বিরোধীয় জমি মাপতে আসলে আমরা বাধা দেই। তখন বাকবিতন্ডের এক পর্য়ায়ে তারা দলবল নিয়ে আমাদের উপর হামলা করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন, আমার নিকট অভিযোগ আসছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ