ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নিপুণের দখলে চেয়ার

    চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নিপুণের দখলে চেয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি। 

    ওই দিন পর্যন্ত জায়েদ-নিপুণ দু'জনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না। তবে তার আগেই আদালতের আদেশ অমান্য করে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়িকা নিপুন আক্তার। 


    এমনকি টেবিলে লাগিয়েছেন নেমপ্লেটও। ওই নেমপ্লেটে লেখা আছে- নিপুন আক্তার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 


    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে এফডিসি কেন্দ্রিক সব সংগঠনগুলোর প্রধানেরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপরে সবাই মিলে নিপুণকে মিষ্টিমুখ করান। 


    এ সময় নিপুণের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ। 


    এ বিষয়ে এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুনকেই গ্রহণ করেছেন। তাই তাকে ফুল দিয়ে বরণ করেছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ