ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • স্কুলছাত্রীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার

    স্কুলছাত্রীসহ ৩ নারীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মুগদার স্কুলছাত্রী শান্তা আক্তার (১৫), খিলগাঁওয়ের রওশন আরা বেগম (৬০) ও ওয়ারীর অজ্ঞাতনামা এক নারী (৪০)।

    বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

    মৃত স্কুলছাত্রী শান্তা কুমিল্লার মেঘনা উপজেলার ব্রাহ্মণচর গ্রামের কামাল ইসলামের মেয়ে। সে মা ও বড় বোনের সঙ্গে মুগদা মানিকনগর ৬৯/১ নম্বর বাসায়  থাকতো। মৃত রওশন আরা বেগম। ময়মনসিংহ সদর উপজেলার চররাঘবপুর গ্রামের সাম্মত আলীর স্ত্রী। 
    মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল আনছার বলেন, খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টায় মুগদা মেডিক্যাল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সনিয়া পারভীন বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও কবরস্থানের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণের একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস নেন রওশন আরা বেগম। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

    অন্যদিকে, ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বলেন, অজ্ঞাতপরিচয় নারী ভবঘুরে ছিলেন বলে জানতে পেরেছি। তিনি কয়েকদিন ধরে ওয়ারী থানাধীন ওয়ান্ডারল্যান্ড পার্কের ভেতরে ছিলেন। সেখানে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ