ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সালমান মুক্তাদিরের সঙ্গে চমকের প্রেম!

    সালমান মুক্তাদিরের সঙ্গে চমকের প্রেম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘চিরকুট’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির ও রোকেয়া জাহান চমক। এছাড়াও রয়েছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান।

    নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজনে কাওসার খান।

    আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে। এছাড়া আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নাটকটির কাহিনী লিখেছেন বিদ্যুৎ রায়। চিত্রগ্রহণ করেছেন জুয়েল হাসান।

    নাটকের গল্পে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। গাড়ি ড্রাইভ করে নিজেই, বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস। একদিন সকালে ছাদে ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সঙ্গে চিরকুট রাখা দেখলে কৌতূহলবসত চারদিকে খুঁজতে থাকে। দেয়ালের আড়াল থেকে কেউ তাকে ফলো করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে।

    আর সেই সূত্র ধরে সোহানের সঙ্গে হৃদিতার প্রথম কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে। কখনও রেস্টুরেন্টে, কখনও রাস্তায়, কখনও শপিংমলে, আবার কখনও মাঝরাতে ডেকে হৃদয়কে বোকা বানায় হৃদিতা। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ