ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • বিভাজন ভেঙে ২০ বছর পর ‍এক মঞ্চে শিক্ষক সমিতি

    বিভাজন ভেঙে ২০ বছর পর ‍এক মঞ্চে শিক্ষক সমিতি
    সংবাদ সম্মেলন করেন শিক্ষক সমিতি কামরুজ্জামান গ্রুপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে দুই দশকের বিভাজনের নিস্পত্তি হয়েছে। বরিশাল শিক্ষক ভবনে বুধবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সংগঠনের বরিশাল শাখার বিভক্ত গ্রুপের (কামরুজ্জামান) সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার খান।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এ সংগঠনের নেতা মুক্তিযোদ্ধা এম.এ গফুর ২০০২ সালে মারা যান। এরপরই নেতৃত্বে অধিষ্ঠিত ব্যক্তিরা সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বিতারিত করতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৩ সালের মাঝামাঝি সময়ে সমিতির বরিশাল আঞ্চলিক শাখা বিভাজন হয়ে কামরুজ্জামান গ্রুপের সৃষ্টি হয়।

    বিভাজনের পর থেকেই শিক্ষকরা অন্যায় আচরণের শিকার ও চাকরি হারাতে হচ্ছে। শিক্ষক আন্দোলন হয়েছে ক্ষতিগ্রস্ত। তাই শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ২০ বছরের তিক্ত অভিজ্ঞতার অবসান ঘটলো। এখন থেকে আমাদের লক্ষ্য ও আদর্শ হবে অভিন্ন।

    বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস।

    আরও উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা দাসগুপ্ত আশিষ কুমার, সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, শিক্ষক নেতা সুনীল বরণ হালদার ও আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।

    সংবাদ সম্মেলনে সমিতির বরিশাল আঞ্চলিক শাখার কামরুজ্জামান গ্রুপের সভাপতি মো. ইসহাকের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ বাংলাদেশ শিক্ষক সমিতিতে যোগ দেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ