ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে ২ কি.মি কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বাবুগঞ্জে ২ কি.মি কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে বহু প্রতিক্ষিত ২ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পাংশা গ্রামের কারিকর ফ্যাক্টরি থেকে কাজী দুলালের বাড়ি হয়ে মোসলেম আলী খান মডেল মাদ্রাসা পর্যন্ত ১ হাজার ৯৫০ মিটার ওই কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, মাধবপাশা ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা পরিষদের সিএ শাহরিয়ার রহমান বাবু, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, যুবলীগ নেতা কাজী ইমরান হোসেন সাবু, আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এলজিইডির আওতায় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৯৫০ মিটার দীর্ঘ ওই কার্পেটিং সড়কটি নির্মাণ করছে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে পাংশা গ্রামের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। পাংশা গ্রামের ১০ সহস্রাধিক মানুষের চলাচলের কাঁচা রাস্তাটি কার্পেটিং সড়কে উন্নীত হওয়ায় এলাকাবাসী মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর বহু প্রতিক্ষিত এই কার্পেটিং সড়কটি উপজেলা চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টার ফসল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ