ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রাম থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী শামীম হাওলাদার(২৭) কে গ্রেফতার করা হয়েছে। তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এর নেতৃত্বে উপ পরিদর্শক ইশতিয়াক হোসেন, ফারুখ হোসেনসহ সঙ্গীয় ফোর্স রাত সারে ৯টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

এঘটনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার শামীম হাওলাদার মৃত শাহজান হাওলাদারের ছেলে। সে খানপুরাস্থ পিন্টু সিকদারের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ