ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মানিকগঞ্জে আরও ৬২ জনের করোনা শনাক্ত

    মানিকগঞ্জে আরও ৬২ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৬২ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। ফলে জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ শতাংশে।

    জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২১৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ২৯ জন, সাটুরিয়ায় ৭ জন, ঘিওরে ৮ জন, দৌলতপুরে ৪ জন, হরিরামপুরে ৭ জন, শিবালয়ে ১ জন ও সিংগাইর উপজেলায় ৬ জন রয়েছেন।

    জেলায় এ পর্যন্ত ৯ হাজার ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৬৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়নি। 
    এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১২৭ জন মারা গেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন