ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল

    সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এই কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না।

    আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

    রবিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না। এসময় বিরোধী রাজনৈতিকগুলো সভা-সমাবেশের জায়গা দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আরও বলেন, কেবল জয়ের জন্যই নির্বাচন দেয় আওয়ামী লীগ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ