ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • প্রকৃত মানুষ হতে হলে বেশি করে বই পড়তে হবে

    প্রকৃত মানুষ হতে হলে বেশি করে বই পড়তে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

    কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সদস্য সজীব শেখ, খায়রুল ইসলাম বক্তব্য রাখেন।

    কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, ‌‘বই আমাদেরকে শুদ্ধ হতে শেখায়, ভালো মন্দের তফাত শেখায়। আমাদের প্রকৃত মানুষ হতে হলে বেশি করে বই পড়তে হবে। আমাদেরকে বেশি করে পাঠাগার স্থাপন করতে হবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন