গৌরনদীতে আওয়ামীলীগ নেতার মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন (৮০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) আছর নামাজ বাদে মরহুমের নামাযে জানাযা শেষে বেজগাতি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও টরকী বন্দর বনিক সমিতির সভাপতি এইচএম রাজু আহম্মেদ হারুন, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, রানু স্মৃতি পরিষদের সভাপতি সুজন হাওলাদার।
এমইউআর