ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাকেরগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন আরো তিন যাত্রী। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদ্বর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাকেরগঞ্জ বাস স্টান্ড থেকে উত্তর দিকে মল্লিক মার্কেট সংলগ্ন পটুয়াখালী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই  মাহিন্দ্রা চালক রনি নিহত হন।

নিহত মাহিন্দ্রা চালক রনি রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ গ্রামের বাসিন্দা বলে সূত্র নিশ্চিত করেন। মাহিন্দ্রা গাড়িতে থাকা ৩  গুরুতর আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে  শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে সূত্রটি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ