ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সিনেমার স্টাই‌লে রাতভর ডাকাতি, ধরা পড়‌ল সি‌সি ক্যামেরায়

     সিনেমার স্টাই‌লে রাতভর ডাকাতি, ধরা পড়‌ল সি‌সি ক্যামেরায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি প্রাইভেটকারে চারজন যুবক। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় অস্ত্র ঠেকিয়ে রাতভর একে একে ৪ থেকে ৫টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে তারা। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। মূলত, গত ২৯ জানুয়ারি দুই ভারতীয় শিক্ষার্থীর অর্থ ডাকাতির অপরাধে ৭ জনকে গ্রেপ্তারের পর গোয়েন্দাদের হাতে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য।

    জানা গেছে, গেল ২৩ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর মৌচাকে দুই ভারতীয় শিক্ষার্থী শাহিল আহমেদ ও আসিফ ইকবালকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় চার ডাকাত। শুধু তাই নয়, ওই রাতে একে একে ৪-৫টি ডাকাতির ঘটনা ঘটে।

     

    ওই রাতে মালিবাগে একই ঘটনা ঘটে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুর রহমান জেসানের সঙ্গেও। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি সিলভার রঙের প্রাইভেটকার দাঁড়ায় তার পাশে। এরপরই অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় সব কিছু।

    এর আগে তারা একইভাবে ডাকাতি করে ধানমন্ডির ঝিগাতলা ও পল্টনে। যার সিসি ক্যামেরার ফুটেজও এখন গোয়েন্দাদের হাতে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৯ জানুয়ারি ৭ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এরপরই গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন অনেক ভুক্তভোগী।

    এদিকে রাতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এমন ঘটনা চিন্তার ভাজ ফেলেছে পুলিশের কপালেও। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিজুল হক বলেন, কোথাও কোথাও তো সমস্যা হচ্ছেই, হয়তো আমাদের টহল যথাযথভাবে হচ্ছে না। আসলে কারও ওপর দায় না চাপিয়ে নগর নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে।

    তবে অপরাধীরা যত কৌশলই হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দা কর্মকতা।

    উল্লেখ্য, গত একমাসে রাজধানীতে এমন ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন