বরিশালে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা

বাংলাদেশের তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল "গণ অধিকার পরিষদ" এর বরিশাল বিভাগীয় সমন্বয়কদের নেতৃত্বে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণ করে ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ জেলা ও মহানগরের নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ শহিদুল ফাহিম, যুগ্ম সদস্য সচিব আবু সাইদ মুসা, সদস্য রফিকুল ইসলাম রাসেল এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
কর্মশালায় সাংগঠনিক আলোচনা করেন আরিফুল ইসলাম আদীব,আবু সাঈদ মুসা, শাহিদুল ইসলাম ফাহিম, রফিকুল ইসলাম রাসেল এবং শফিকুল ইসলাম সাগর।
বক্তব্যে তারা সবাই রাজনৈতিক কৌশল এবং সংগঠনের প্রসার বিস্তারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এইচকেআর