ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখতে চান সহকারী পুলিশ সুপার সহিদুল ইসলাম

সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখতে চান সহকারী পুলিশ সুপার সহিদুল ইসলাম
ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রার্থীদের সাথে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সপ্তম ধাপের নির্বাচনের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলার নির্বাচন সম্পূর্ণ হতে যাচ্ছে। যাঁর ফলে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখতে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠ চষে বেড়াচ্ছেন (তাহিরপুর-জামালগঞ্জ) থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সহিদুল ইসলাম।

‍এজন্য তিনি প্রতিটি ‍ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের সাথে ‍বিট পুলিশিং কার্যালয়ে দফায় দফায় নির্বাচন আচরণ-বিধি মেনে চলার আহ্বান জানিয়ে মতবিনিময় করেন। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার বালিজুরী ইউনিয়নে বিট পুলিশিং এর আয়োজনে মতবিনিময় সভা করেন।

সভায় নির্বাচনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তাহিরপুর-জামালগঞ্জ থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার সহিদুল ইসলাম ও তাহিরপুর থানার অফিসার ‍ইনচার্জ আব্দুল লতিফ তরফদার ।

এসময় উপস্থিত ছিলেন- এসআই আবু বকর সিদ্দিকসহ পুলিশ সদস্য ও সপ্তম ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, আনারস মার্কার  স্বতন্ত্র প্রার্থী আজাদসহ সংরিক্ষত মহিলা সদস্য, সাধারণ সদস্য বৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সহকারী পুলিশ সুপার বলেন,  স্বচ্ছ ও নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সর্ববিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। আসুন আমরা সকলে মিলে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখি। বিশৃঙ্খলা রোধে অঙ্গীকারে আবদ্ধ হই।

 

শামছুল/তাহিরপুর/কেআর


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন